Posts

Showing posts from June, 2019

প্রেম হারানোর কষ্ট কে আগে ভোলেন! নারী না পুরুষ?

সমীক্ষায় দেখা গিয়েছে নারী ও পুরুষের মধ্যে ব্রেক আপের কষ্ট বেশি কাবু করে ফেলে মহিলদের। পুরুষরা কিন্তু ব্রেকআপ হলেও খুব একটা ভেঙে পড়েন না। তবে মেয়েরা আবার প্রেম হারানোর যন্ত্রনা ছেলেদের তুলনায় একটু তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারেন। হাইলাইটস সমীক্ষা বলছে যে প্রেম ভাঙলে মেয়েরা শারীরিক ও মানসিক ভাবে বেলি ভেঙে পড়েন। প্রকাশ বেশি না করলে ছেলেরা কিন্তু সম্পর্ক ভাঙার দুঃখ বেশিদিন মনে বয়ে নিয়ে চলেন। এই সময় জীবন যাপন ডেস্ক: এক সময় যে মানুষটাকে ছাড়া এক মুহূর্ত চলত না, তার সঙ্গে সব সম্পর্ক ঘুচিয়ে দেওয়ার যন্ত্রনা যে কত তীব্র তা, সম্পর্ক ভাঙার মধ্যে দিয়ে যারা গিয়েছেন, তাঁরাই বলতে পারবেন। এই কষ্ট মানুষকে মানসিক ভাবে বিধ্বস্ত করে দেয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রায় সবাই এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেন। কারও ক্ষেত্রে সময় একটু বেশি লাগে, কারও কম। সমীক্ষায় দেখা গিয়েছে নারী ও পুরুষের মধ্যে ব্রেক আপের কষ্ট বেশি কাবু করে ফেলে মহিলদের। পুরুষরা কিন্তু ব্রেকআপ হলেও খুব একটা ভেঙে পড়েন না। তবে মেয়েরা আবার প্রেম হারানোর যন্ত্রনা ছেলেদের তুলনায় একটু তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারেন। লন্ডনের বিংহামটন ইউনিভার্সিটি থেকে ৯৬টি ...

গর্ভধারণ ছাড়াও অন্য যেসব কারণে পিরিয়ড দেরিতে হতে পারে

পিরিয়ড নারীদেহের একটি স্বাভাবিক প্রক্রিয়া। সাধারণত ২৮ দিন পর পর পিরিয়ড হয়ে থাকে। কিন্তু কখনো কখনো এই সময়টাতে হেরফের হতে পারে। কখনো এক সপ্তাহ পরে হতে পারে পিরিয়ড। আবার মাঝে মাঝে একমাস কিংবা আরো বেশি সময় পরও হতে পারে। নির্ধারিত সময়ে যদি পিরিয়ড না হয় তাহলে অনেক নারীই দুশ্চিন্তায় থাকেন। বিশেষ করে বিবাহিত নারীরা ঘাবড়ে যান অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করে ফেলেছেন ভেবে। গর্ভধারণ ছাড়াও অন্য আরো কিছু কারণে পিরিয়ডে বিলম্ব হতে পারে। জেনে নিন কারণগুলো। হঠাৎ ওজন কমে যাওয়া বা অতিরিক্ত ব্যায়াম খুব কঠিন ডায়েট করলে কিংবা কোনো কারণে হঠাৎ করেই অস্বাভাবিক ওজন কমে গেলে পিরিয়ডে বিলম্ব হতে পারে। অতিরিক্ত ব্যায়ামের কারণেও পিরিয়ড বিলম্বিত হতে পারে। বিএমআই যদি ১৮/১৯ এর নিচে হঠাৎ করে নেমে যায় তাহলে পিরিয়ড বিলম্বে হওয়ার সম্ভাবনা থাকে। থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা আমাদের গলার নিচে যেই থাইরয়েড গ্রন্থি থাকে সেটা শরীরের সকল কার্যপ্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সহায়তা করে। থাইরয়েড গ্রন্থি থেকে যদি স্বাভাবিকের চাইতে বেশি কিংবা কম থাইরয়েড হরমোন নিঃসৃত হয় তাহলে শরীরের পুরো কার্যপ্রক্রিয়ায় তার প্রভাব পড়ে এবং এক্ষেত্রে পিরিয়ডে বিলম্...

পুরুষদের যে বিষয়গুলোর প্রতি নারীরা আকৃষ্ট হন

গল্প, কবিতা বা সাহিত্যে একজন পুরুষের দৃষ্টিতে নারীর সৌন্দর্যের বর্ণনা নানাভাবে উঠে এসেছে। কিন্তু এর উল্টোটা অর্থাৎ নারীর চোখে পুরুষের কোন বিষয়গুলো আকর্ষণীয় সেই ব্যাখ্যা এসেছে খুবই কম। তার মানে এই নয় যে, পুরুষকে বেছে নেয়ার ক্ষেত্রে নারীদের কোন পছন্দ-অপছন্দ নেই। সেটা অবশ্যই একেকজনের ক্ষেত্রে একেকরকম। যেমন পেশায় চিকিৎসক ডা. শামসুন্নাহার বীথির কাছে পুরুষের সৌন্দর্য মানেই তার পরিচ্ছন্নতা, সেটা হোক শরীরের বা মনের। তিনি বলেন, আমি যখন মেডিকেলে পড়তাম তখন আমাকে এক বড় ভাই খুব পছন্দ করতেন। তিনি দেখতেও বেশ সুন্দর ছিলেন।কিন্তু আমি তাকে নিয়ে কখনও কিছু ওভাবে ভাবতে পারিনি। কারণ তিনি কখনও সুগন্ধি ব্যবহার করতেন না, যা ছিল তার খুব প্রয়োজন। আমার কাছে শরীর ও মন দুটোর পরিচ্ছন্নতাই এক ধরণের সুন্দর্য। সেটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে। আর আমার একটা অদ্ভূত পছন্দ আছে আর সেটা হল আমি কাঁচা পাকা চুলের ছেলে পছন্দ করি। টাক পড়া নিয়েও আমার সমস্যা নেই। তবে সেটা চকচকে হতে হবে। ব্যবসায়ী নওরিন আক্তার পছন্দ করেন এমন পুরুষ যারা বাইরে কিছুটা এলোমেলো, কিন্তু মনে দিকে অনেকটা গোছানো প্রকৃতির। তিনি বলেন, খুব ফরমাল ছেলেদের...